গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কুমেদপুর গ্রামে বজ্রপাতে মারুফা আকতার (১৪) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে।
রবিবার দুপুরে এই ঘটনা ঘটে। এ সময় লাকী আক্তার নামে আরো এক কিশোরী আহত হয়। লাকীকে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মারুফা উপজেলার কুমেদপুর গ্রামের মাহবুব আলমের মেয়ে।
মনোহরপুর ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান মিজানুর রহমান চুট্টু জানান, মারুফা ও তার প্রতিবেশী লাকী দুপুরে বাড়ির উঠানে দাঁড়িয়ে ছিল। এ সময় বজ্রপাতে তারা গুরুতর আহত হয়। পরে তাদের গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মারুফাকে মৃত ঘোষণা করেন।
