ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত নিবিঘ্ন করতে শিমুলিয়া ঘাটে ৫ শতাধিক পুলিশ মোতায়েন করা হচ্ছে।
রবিবার বিকালে জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. মুস্তাফিজুর রহমান এই তথ্য জানিয়ে বলেন, দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার শিমুলিয়ায় যাতে ঘরমুখো মানুষের কষ্ট না হয় সেজন্য এই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বাস ও স্পিট বোড অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে সেব্যাপারে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সিরিয়ালের নামে কিংবা কোনভাবেই চাঁদা আদায় হবে না। সড়ক দুর্ঘটনা এবং নৌ দুর্ঘটনারোধেও আইন শৃঙ্খলাবাহিনী সজাগ রয়েছে।
জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক একেএম শওকত আলম মজুমদার।
আলোচনায় অংশ নেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ লুৎফর রহমান, অধ্যাপক সুখেন চন্দ্র ব্যানার্জী, আওয়ামী লীগের সহসভাপতি সহভাপতি মো. তোফাজ্জল হোসেন, জেলা জাতীয় পার্টির আহ্বায়ক কুতুবউদ্দিন আহমেদ, উপজেলা ভাইস চেয়াম্যান মেহেরুন্নেসা নাজমা, প্রেসকাব সভাপতি মীর নাসিরউদ্দিন উজ্জ্বল ও সাধারণ সম্পাদক তানভীর হাসান, গোলাম মাওলা তপন, শম কামাল।
