রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের (রামেক) ৪ দালালের প্রত্যেককে তিন দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রবিবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া নুরিয়া এ কারাদণ্ডের আদেশ দেন। কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- রাজশাহী নগরীর মতিহার থানার শ্যামপুর এলাকার ইনছানের ছেলে সুমন হোসেন (২২), একই থানার কাজলা এলাকার ফরহাদ হোসেন (২২), গোদাগাড়ী উপজেলার ভান্ডারিয়া এলাকার প্রফুল্লর ছেলে চিরঞ্জিত (১৯) ও বোয়ালিয়া থানার সিপাইপাড়া এলাকার মালেকের ছেলে সিরাজুম মনির (৩০)।
এর আগে রামেক হাসপাতাল বক্স পুলিশের ইনচার্জ এএসআই এনামুল হক হাসপাতালের বহির্বিভাগ থেকে ওই ৪ জনকে আটক করেন। আটকের পর তাদের ভ্রাম্যমাণ আদালতে নেয়া হলে বিচারক এ রায় দেন।
