চট্টগ্রামে দিয়াজ হত্যা মামলার আসামি আরমান গ্রেফতার

আপডেট : ২০ মার্চ ২০১৯, ২২:০৪

চট্টগ্রাম অফিস

চট্টগ্রামে ছাত্রলীগ নেতা দিয়াজ ইরফান চৌধুরীর মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া মামলার অন্যতম আসামি আরমানকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার নগরীর চান্দগাঁও এলাকা থেকে তাকে গ্রেফতার করে মামলার তদন্তকারী সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। জানা গেছে, আরমান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী। তিনি চবি ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সভাপতি ও একই মামলার অপর আসামী মো. আলমগীর টিপু’র ভাই।

উল্লেখ্য, ২০১৬ সালের ২০ নভেম্বর রাতে বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেট এলাকায় নিজ বাসায় শয়ন কক্ষ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।