ভারত থেকে আমদানি করা রেল কোচের নতুন একটি চালান গতকাল রবিবার সকালে বাংলাদেশে এসে পৌঁছেছে। ৩য় ধাপের এবারের চালানে ২০টি কোচ ভারত থেকে রেলযোগে দর্শনা আন্তর্জাতিক রেল স্টেশনে প্রবেশ করেছে।
দর্শনা রেল স্টেশনের স্টেশন মাষ্টার মীর লিয়াকত হোসেন জানান, ভারত থেকে আমদানির জন্য যাত্রীবাহী রেল কোচের মোট ১২০টি কোচের মধ্যে ৩য় দফায় আরো ২০টি কোচ দর্শনায় এসে পৌঁছেছে। বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলীয় বিএমই পাকশী ঊর্ধ্বতন কর্মকর্তা হাসানুজ্জামান ভারতের রেলওয়ে কর্মকর্তা অশোক দত্তের কাছ থেকে দর্শনা স্টেশনে ২০টি কোচ বুঝে নেন। কাস্টমস ও ইমিগ্রেশন কার্যক্রম শেষে বেলা ২টার দিকে সৈয়দপুরের উদ্দেশ্যে রেল কোচগুলো দর্শনা ত্যাগ করে।
