পুকুরে গোসল করতে গিয়ে ২ শিশুর মৃত্যু

আপডেট : ২৭ জুন ২০১৬, ১১:০৮
 
ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈল উপজেলার মুক্তারবন্তিতে পুকুরে গোসল করতে গিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। রবিবার বিকালে ওই গ্রামের শিমুলপাড়া পুকুরে এ ঘটনা ঘটে।
 
নিহতরা হলো- রফিকুল ইসলামের ছেলে রাজু (৮) ও মেহের আলীর মেয়ে মেরিনা বেগম (৮)।
 
এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে মুক্তারবন্তি গ্রামের চারজন শিক্ষার্থী শিমুলপাড়া পুকুরের পাশে বইপত্র রেখে গোসল করতে নামে। এ সময় হঠাৎ রাজু (৮) ও সহপাঠি মেরিনা বেগম (৮) পানিতে তলিয়ে যায়। অন্য দুই শিশুর চিৎকারে আশপাশের লোক জড়ো হয়ে শিশু দুটি মৃত অবস্থায় উদ্ধার করে।
 
স্থানীয় ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল বিষয়টি নিশ্চিত করেছেন।