ঘুষের টাকা নিয়ে মারামারি, ভারতে পুলিশ বরখাস্ত

আপডেট : ২৭ জুন ২০১৬, ১৩:২২

ঘুষের টাকা বণ্টন নিয়ে দুই পুলিশ সদস্যের মারামারির ভিডিও প্রকাশ হবার পর এক পুলিশ সদস্যকে বরখাস্ত করেছে ভারতের লখনাও পুলিশ বিভাগ।

এনডিটিভি তাদের প্রতিবেদনে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানায়, পুলিশ সদস্যরা গুরুত্বপূর্ণ একটি রাস্তার মোড়ে রবিবার সকালে ট্রাক ও অন্যান্য যানবাহ থেকে ঘুষ বা চাঁদা নেয়। এ সময় একজন পুলিশ কিছু টাকা রেখে দিতে চাইলে অপর পুলিশের সঙ্গে হাতাহাতি শুরু হয়। এক পর্যায়ে তা মারামারিতে রূপ নিলে অন্য দুই পুলিশ তাদের ছাড়ানোর চেষ্টা করেন। কিন্তু সে চেষ্টা ব্যর্থ হলে অপর এক সিনিয়র পুলিশ এসে মারামারি থামানোর চেষ্টা করেন।
 
এ ঘটনায় বীরেন্দ্র যাদব নামে এক পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে। তবে পুলিশের পক্ষ থেকে ঘটনাটি অস্বীকার করা হয়েছে। তারা জানিয়েছে, 'ঘুষ নয়, পুলিশ সদস্য হয়ে ডিউটির সময় পরস্পরের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়ায় তাকে বরখাস্ত করা হয়েছে।' এনডিটিভি।