কিশোরগঞ্জে বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাসুম মিয়া (৩২) নামের এক বিদ্যুৎমিস্ত্রী নিহত হয়েছেন।
সোমবার দুপুর ১২টার দিকে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা সদরের কামারপাড়ায় আসলাম উদ্দিনের বাড়িতে বিদ্যুতের কাজ করার সময় এ ঘটনা ঘটে।
নিহত মাসুম উপজেলার কসাইপাড়া গ্রামের আশরাফ মিয়ার ছেলে।
কিশোরগঞ্জ থানার ওসি মোস্তাফিজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
