জামালপুরের মেলান্দহে মসজিদে প্রবেশ করে ৫ নির্মাণ শ্রমিককে মারধর করা হয়েছে। আহত ২ শ্রমিক ওয়াসিম (২৮) ও বিশু (৩০) কে মেলান্দহে হাসপাতালে ভর্তি করেছে। ২৭ জুন সকাল ১০টার দিকে উপজেলার দাগি জামে মসজিদে ঘটনাটি ঘটে।
এলাকাবাসি ও থানা সূত্র জানিয়েছে- বিভিন্ন এলাকার শ্রমিকরা দাগি জামে মসজিদে টাইলস স্থাপনের কাজ করছিল। ঘটনার আগের দিন ইফতারের আগে দাগি মসজিদের সামনে থেকে একটি অটোবাইক রিজার্ভ নিয়ে মেলান্দহ বাজারের উদ্দেশ্যে যাত্রা করে। পথিমধ্যে রেলস্টেশনের অটোবাইক শ্রমিক ফজলুল হক রিজার্ভ গাড়ির গতিরোধ করে যাত্রী নামিয়ে অন্য গাড়িতে যেতে বল প্রয়োগ করে।
এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরদিন ওই শ্রমিকরা দাগি মসজিদের কাজে যোগদান করে। এ ঘটনাকে কেন্দ্র করে ফজলুল হক ও তার ১০/১২জন সাঙ্গপাঙ্গরা দাগি মসজিদে প্রবেশ করে কর্মরত শ্রমিকদের বেধড়ক পিটুনি দেয়। এ সময় মসজিদের বেশ কিছু টাইলসও ভাংচুরের তান্ডব চালায়। খবর পেয়ে আওয়ামী লীগ নেতা লোকমান ফারাজী, পৌর কাউন্সিলর এরশাদ ঘটনাস্থলে হাজির হয়ে পুলিশে খবর দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। অফিসার ইনচার্জ ওসি নাছিমূল ইসলাম জানান-থানায় এজাহার দায়ের হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।
