মাগুরায় সংঘর্ষে ৮ জন আহত

আপডেট : ২৭ জুন ২০১৬, ১৬:৪৫
মাগুরা সদর উপজেলার সিংড়া গ্রামে  সোমবার সকালে জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষে ৮ জন আহত হয়েছেন ।
 
গুরুতর আহত চারজনকে মাগুরা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে । এরা হলেন-  সোহরাব আলী, শামীম খান, হারুন খান  ও মহিউদ্দিন খান।
 
জানা গেছে, সদর উপজেলার সিংড়া গ্রামে দুই ভাইয়ের মধ্যে জমি নিয়ে বিরোধে সংঘর্ষের সূত্রপাত হয় । সংঘর্ষে ৮ জন আহত হন ।
 
সিনিয়র সহকারী পুলিশ সুপার সুদর্শন কুমার রায় জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থতি নিয়ন্ত্রণে আনে ।