মে মাসে বাংলাদেশে মোবাইল ব্যবহারকারীর সংখ্যা বেড়ে ১৩ কোটি ২৬ লাখে উন্নীত হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এ সংখ্যা এপ্রিলে ছিল ১৩ কোটি ১৯ লাখ ৪ হাজার।
বিটিআরসি সূত্র অনুযায়ী বর্তমানে গ্রামীণফোন নেটওয়ার্ক ব্যবহারকারী মোবাইল গ্রাহকের সংখ্যা ৫ কোটি ৭৩ লাখ ৯০ হাজার, বাংলালিংক ব্যবহারকারীর সংখ্যা ৩ কোটি ২২ লাখ ৩০ হাজার। রবির গ্রাহক সংখ্যা ২ কোটি ৭৭ লাখ। এয়ারটেল ব্যবহারকারীর সংখ্যা ২ কোটি ১২ লাখ। এবং টেলিটক ব্যবহারকারীর সংখ্যা ৪৪ লাখ এবং সিটিসেল ব্যবহারকারীর সংখ্যা ৭ লাখ ৩৫ হাজার।
