খুলনার বটিয়াঘাটা উপজেলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম করেছে দুবৃর্ত্তরা। সোমবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মহম্মদনগরে এ ঘটনা ঘটে।
লবণচরা থানার ওসি সরদার মো. মোশাররফ হোসেন এ তথ্য জানান।
আহত আশিকুর রহমান আশিক (৪০) উপজেলা বিএনপির সহ-সভাপতি ও জলমা ইউনিয়নের চেয়ারম্যান। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি মোশাররফ বলেন, রাতে মহম্মদনগরে বাড়ির সামনে দাঁড়িয়ে গল্প করছিলেন আশিক। এ সময় মোটরসাইকেলে আসা কয়েকজন যুবক ধারালো অস্ত্র দিয়ে তাকে মাথায় আঘাত করে চলে যায়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
