জয়পুরহাটে জাল নোটসহ আটক ১

আপডেট : ২৮ জুন ২০১৬, ১০:৫৪
জয়পুরহাটের সদর উপজেলায় জাল নোটসহ একজনকে আটক করেছে (র‌্যাব) র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান। আটক তোফাজ্জল হোসেন (৩০) সদর উপজেলার হরিপুর-বড়মাঝিপাড়া গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে।
 
সোমবার রাত নয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার হরিপুর-বড়মাঝিপাড়া এলাকায় তার বাড়িতে অভিযান চালিয়ে এক লাখ ৫১ হাজার ৮০০ টাকার জাল নোটসহ তাকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে জাল টাকা তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়। এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে মামলা করেছে।
 
র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক মেজর হাসান আরাফাত তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।