সেপ্টেম্বরেই ঘুচবে নতুন আইফোনের অপেক্ষার পালা

আপডেট : ২৮ জুন ২০১৬, ১১:০৬
সেপ্টেম্বরেই আইফোনের তিনটি নতুন মডেল বাজারে আনছে অ্যাপল। এ খবর জানিয়েছে চীনের ওয়েবসাইট উইবো। সেপ্টেম্বর মাসেই আইফোন ৭, আইফোন ৭ প্লাস ও আইফোন ৭ প্রো উন্মোচন করবে মার্কিন প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠানটি।
 
এবার আইফোন ৭ প্রো-এর সঙ্গে ‌যোগ হচ্ছে নতুন কিছু ফিচার। নতুন এই মডেলটিতে ‌যোগ করা হচ্ছে ওয়্যারলেস চার্জিং সিস্টেম। অন্য দুটি মডেলের তুলনায় এই মডেলটির দাম ১৫০ ডলার বেশি পড়বে বলে সূত্রের খবরে প্রকাশ।
 
সম্প্রতি মার্কিন ‌যুক্তরাষ্ট্রের মিডিয়ায় দাবি করা হয়, আইফোন ৭-এর ডিজাইনের সঙ্গে আইফোন ৬, আইফোন ৬এস মডেলের কোনও তফাত নেই। সে কথা মাথায় রেখেই নতুন মডেলগুলিতে বেশকিছু পরিবর্তন আনা হচ্ছে। তবে কী পরিবর্তন আনা হচ্ছে তা এখনই জানা ‌যাচ্ছে না।
 
কোনও কোনও মহল থেকে বলা হচ্ছে আইফোন ৭-এর দুটি মডেল উন্মোচন করবে অ্যাপল। একটির ডিসপ্লে হবে ৪.৭ ইঞ্চি এবং অন্যটির ডিসপ্লে হবে ৫.৫ ইঞ্চি। উল্লেখ্য, আইফোন ৬ ও আইফোন ৬এস-ও ডিসপ্লে সাইজও একই ছিল।