টঙ্গীতে জোড়া খুনের ঘটনায় আটক ৫

আপডেট : ২৮ জুন ২০১৬, ১১:৫৫
 
গাজীপুরের টঙ্গীতে জোড়া খুনের ঘটনায় পাঁচজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এসময় তাদের কাছ থেকে চাপাতি ও সামুরাই উদ্ধার করা হয়েছে। 
 
র‌্যাব-১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তুহিন মো. মাসুদ জানিয়েছেন, সোমবার সন্ধ্যা থেকে রাত দেড়টা পর্যন্ত সাভার ও টঙ্গীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 
আটককৃতরা হলেন-কামরুজজামান কামু, মো. মোবারক হোসেন, সাগর, নাজমুল ইসলাম ও মোহাম্মদ আলী।
 
র‌্যাব-১-এর অধিনায়ক জানান, সাভারের ডোবর পলাশবাড়ি এলাকার একটি মেস থেকে হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী কামরুজ্জামান কামুকে আটক করা হয়। পরে তার দেয়া স্বীকারোক্তি অনুযায়ী আরো চারজনকে আটক করা হয়।
 
গত ১৪ মে রাতে টঙ্গীর এরশাদ নগর এলাকায় শরীফুল ইসলাম ও জুম্মন মিয়া নামের দুই যুবককে কুপিয়ে হত্যা করা হয়। রোববার সকালে সাত্তারনগর এলাকার একটি ডোবা থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ২৪ জনকে আসামি করে টঙ্গী মডেল থানায় মামলা করেন নিহত শরিফুলের পরিবার।