চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

আপডেট : ২৮ জুন ২০১৬, ১২:২০
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভায় সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত একই পরিবারের তিনজনসহ সাতজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
 
মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে পৌরসভার পাইলিং মোড়ে সোনামসজিদগামী একটি ট্রাক চাঁপাইনবাবগঞ্জগামী একটি মিশুককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শাহাবাজপুর ইউনিয়নের তেররশিয়া গ্রামের সেলিনা খাতুন (৩৫) মারা যান।  ট্রাকের চালককে আটক এবং ট্রাকটি জব্দ করেছে পুলিশ।
 
শিবগঞ্জ থানার এস আই গাজী  মোয়াজ্জেম হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।