মধুখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

আপডেট : ২৮ জুন ২০১৬, ১৬:৪৩
ফরিদপুরের মধুখালী উপজেলায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত আটজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং গুরুতর আহত দুইজন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নিহত  মিশাল (২৫) উপজেলার রায়পুর ইউনিয়নের দীঘলিয়া গ্রামের বাসিন্দা।
 
মঙ্গলবার দুপুর ১২টায় ফরিদপুরের মধুখালী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের পরীক্ষীতপুর এলাকায় বরিশাল থেকে রাজশাহীগামী যাত্রীবাহী একটি বাস গরু বোঝাই একটি পিকাপ, একটি ভ্যান এবং একটি যাত্রীবাহী অটো রিকশাকে পিছন দিকে থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই এক ব্যক্তি নিহত ও ১০ জন আহত হয়।