নগরকান্দায় ট্রাক উল্টে খাদে, চালক-হেলপার নিহত

আপডেট : ২৮ জুন ২০১৬, ১৪:৫৬
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এর চালক ও হেলপার নিহত হয়েছেন।
 
প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার সকালে বালুভর্তি একটি ট্রাক উপজেলার ভবুকদিয়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে যায়। এ সময় ট্রাকের নিচে চাপা পড়ে ট্রাকের চালক ভাঙ্গা উপজেলার ভদ্রাশন গ্রামের আউয়াল শরীফের ছেলে উজ্জল শরীফ (৪৫) ও হেলপার ফরিদপুর সদর উপজেলার শিবরামপুর গ্রামের শাহাদৎ মোল্যার ছেলে বাবুল মোল্যা (৩০) ঘটনাস্থলে মারা যান।
 
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হোসেন সরকার জানান, নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।