গাইবান্ধার গোবিন্দগঞ্জ ও পলাশবাড়ী উপজেলার সীমানাবর্তী অভিরামপুর ব্রিজ এলাকায় মঙ্গলবার বাস-ট্রাক সংঘর্ষে কমপক্ষে ৩১ বাস যাত্রী আহত হয়েছে।
এতে বাস ও ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। উদ্ধার অভিযানের কারণে ওই মহাসড়কে প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।
পুলিশ জানায়, হানিফ এন্টারপ্রাইজের একটি বাস ঢাকা থেকে রংপুর অভিমুখে যাওয়ার পথে ওই এলাকায় বিপরীত দিক আসা পাথর বোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাক চালকের সহকারীসহ কমপক্ষে ৩১ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ ও পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লে¬ক্সে ভর্তি করা হয়।
