ঝিনাইগাতীতে সেমাই কারখানা সিলগালা

আপডেট : ২৮ জুন ২০১৬, ১৭:১৪
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার প্রতাবনগর গ্রামে সুবিধর সেমাই কারখানা সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
 
এ সময় ওই কারখানার মালিক ওই গ্রামের নিশাত চন্দ্র বর্মণের ছেলে সুঞ্জিত চন্দ্র বর্মণকে (২৯) ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
 
জানা গেছে, এসটিআই’র ১৫৬০ একটি ভুয়া নম্বর দেখিয়ে সুঞ্জিত চন্দ্র দীর্ঘদিন থেকে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি ও বাজারজাত করে আসছিল। খবর পেয়ে মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সেলিম রেজা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সেমাই কারখানাটি সিলগালা ও মালিকের কাছ থেকে নগদ ২০ হাজার টাকা আদায় করে। ইউএনও সেলিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।