গাজীপুরে কারখানা মালিককে জরিমানা

আপডেট : ২৮ জুন ২০১৬, ১৭:২৮
গাজীপুরে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই প্রস্তুত ও মেয়াদ উত্তীর্ণ খাবার সংরক্ষণ করায় একটি কারখানাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
 
গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কার্যালয় সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত গাজীপুর মহানগরীর মারিয়ালীর দেশীপাড়া এলাকায় খিদমা ফুড প্রোডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে। অভিযানকালে ওই প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই প্রস্তুত, পচাঁবাসী ও মেয়াদ উত্তীর্ণ খাবার সংরক্ষণ করায় প্রতিষ্ঠানটির মালিক শরিফুল ইসলামকে ৩০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেবেকা সুলতানা। এ সময় প্রায় ১০ মণ মেয়াদ উত্তীর্ণ খাবার ধ্বংস করা হয়।