বগুড়ায় তুচ্ছ ঘটনা নিয়ে যুবক খুন

আপডেট : ২৮ জুন ২০১৬, ১৮:১১
বগুড়ার গাবতলীতে তুচ্ছ নিয়ে প্রতিপক্ষের হামলায় দেলোয়ার হোসেন (২৮) নামে এক যুবক খুন হয়েছেন।
 
মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। দেলোয়ার গাবতলী থানার নারুয়ামালা ইউনিয়নের চক কাতুলী গ্রামের আব্দুল মিয়ার ছেলে। তিনি পেশায় মাইক্রেবাস চালক।
 
জানা গেছে, চক কাতুলী গ্রামের আলম ও আব্দুল মিয়ার  ছেলের মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে ঝগড়া হয়। এর জের ধরে সাড়ে ৩টার দিকে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় আলমের লোকজন আব্দুল মিয়াকে মারপিট করে। ছেলে দেলোয়ার বাবাকে উদ্ধার করতে গেলে প্রতিপক্ষের লোকজন তার বুকে আঘাত করে । তাকে উদ্ধার করে গাবতলী উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 
গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ জানান, লাশ ময়নাতদন্তের জন্য বগুড়া মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।