মুক্তাগাছায় জেএমবি সদস্য গ্রেফতার

আপডেট : ২৮ জুন ২০১৬, ১৭:৫৫
ময়মনসিংহের মুক্তাগাছা থানার পুলিশ অভিযান চালিয়ে হেলাল উদ্দিন (৫৫) নামে জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ এর (জেএমবি) তালিকাভূক্ত এক সদস্যকে গ্রেফতার করেছে ।
 
মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে দুল্লা ইউনিয়নের চানপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।
 
মুক্তাগাছা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ফজলুল করিম জানান, হেলাল উদ্দিন একাধিক মামলার আসামি ।