পিএসজির দায়িত্ব ছাড়ছেন লরা ব্লাঁ

আপডেট : ২৮ জুন ২০১৬, ১৮:১০
পিএসজির সঙ্গে তিন বছরের সম্পর্কের ইতি টানছেন লরা ব্লাঁ।  গুঞ্জন সত্যি করে কোচের দায়িত্ব ছাড়ছেন তিনি। আর তার স্থলাভিষিক্ত হতে পারেন সেভিয়াকে টানা তিনবার ইউরোপা লিগ জেতানো স্প্যানিশ কোচ ইউনাই এমেরি।
 
তবে এখনো অবশ্য নতুন কোচের নাম প্রকাশ করেনি ফ্রেঞ্চ চ্যাম্পিয়নরা। ২০১৩ সালে পিএসজির দায়িত্ব নেন ফ্রান্সের সাবেক কোচ লরা ব্লাঁ। চলতি বছরের ফেব্রুয়ারিতে তার সঙ্গে দু’বছরের নতুন চুক্তিও করে ক্লাব কর্তৃপক্ষ। কিন্তু চ্যাম্পিয়ন লিগে ব্যর্থতাই পঞ্চাশ বছর বয়সী সাবেক ফ্রেঞ্চ ডিফেন্ডারের জন্য কাল হয়ে দাঁড়ায়।
 
৯৮ বিশ্বকাপ জয়ী লরা ব্লাঁর অধীনে তিন মৌসুমেই লিগ শিরোপা জিতলেও ইউরোপ শ্রেষ্ঠত্বের আসরে এসে প্রতিবারই কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয় পিএসজি।
 
ক্লাবের অফিসিয়াল ওয়েবসাইটে লরা ব্লাঁকে তার অবদানের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন খেলাইফি। কিন্তু ক্লাবের উন্নতির জন্য নতুন অধ্যায় শুরু করার কথা ব্যক্ত করেন তিনি।