কেন্দুয়া পৌরসভার বাজেট ঘোষণা

আপডেট : ২৮ জুন ২০১৬, ১৮:৪৫
নতুন করারোপ ছাড়াই নেত্রকোনার কেন্দুয়া পৌরসভার ২০১৬-১৭ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে।
 
মঙ্গলবার পৌর মিলনায়তনে সংবাদ সম্মেলনে ৪ কোটি ৯৪ লাখ ৩৪ টাকার বাজেট ঘোষণা করেন পৌর মেয়র  আসাদুল হক ভূইয়া।
 
এ সময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র আবুল মিয়া, পৌরসভার সচিব দেবাশীষ দাস, কেন্দুয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি আনিছুর রহমান আনজু, সাধারণ সম্পাদক সমরেন্দ্র বিশ্ব শর্মা, কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সহসভাপতি আবুল কাশেম আকন্দ প্রমুখ।
 
বাজেটে রাজস্ব খাতে এক কোটি ৩৯ লাখ ৭৫ হাজার ৩৪ টাকা ও উন্নয়ন খাতে ৩ কোটি ৫৪ লাখ ২৫ হাজার টাকা ব্যয় ধরা হয়েছে।