নাসিরনগরে পানিতে ডুবে যুবকের মৃত্যু

আপডেট : ২৮ জুন ২০১৬, ১৮:৫১
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পানিতে ডুবে মনির মিয়া (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
 
মঙ্গলবার দুপুরে উপজেলার চৈয়ারকুঁড়ির বাজারের পাশ্ববর্তী সিংঙা নদীতে এ ঘটনা ঘটে । মনির চৈয়ারকুড়ি গ্রামের নোয়াজ আলীর ছেলে।
 
পরিবারের লোকজন জানান, সকালে বাড়ির পার্শ্ববতী নদীতে মাছ ধরতে যান মনির। মাছ ধরতে গিয়ে পানিতে তলিয়ে যান।পাশে থাকা লোকজন তাকে অনেক খোঁজাখুঁজির পর পানি থেকে তার মৃতদেহ উদ্ধার করে।