ময়মনসিংহে পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার কাতলাসেন দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে । নিহতরা হলো কাতলাসেন দক্ষিণপাড়ার শহাজাহানের আড়াই বছরের ছেলে রাতিল ও আশিকুলের দেড় বছরের ছেলে সাজিদ।
কোতোয়ালি থানার ওসি কামরুল ইসলাম জানান, বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরের পানিতে পড়ে ২ শিশুর মৃত্যু হয়েছে বলে শুনেছি।
