মাইশা ও মুনতাকিনের চিকিৎসার ব্যয় বহন করবে সরকার

আপডেট : ২৮ জুন ২০১৬, ২১:৪৩
রাজধানীর উত্তরায় লিফট ছিড়ে অগ্নিকান্ডের ঘটনায় দগ্ধ মেহনাজ হাসান মাইশা ও মুনতাকিনের চিকিৎসার সমস্ত ব্যয় ভার বহন করবে সরকার।
 
মঙ্গলবার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে অগ্নি দগ্ধ মাইশা ও মুনতাকিনকে দেখতে গিয়ে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম এ ঘোষণা দেন। গত শুক্রবার রাজধানীর উত্তরায় ট্রপিক্যাল আলাউদ্দিন টাওয়ারের লিফটের রশি ছিঁড়ে অগ্নিকান্ডে দগ্ধ হয়ে ৬ জন মারা জান। একই ঘটনায় মেহনাজ হাসান মাইশা ও মুনতাকিন অগ্নি দগ্ধ হয়।
 
এ সময়ে মন্ত্রী বার্ন ইনস্টিটিউটে ভর্তি মাইশা ও মুনতাকিনের চিকিৎসার খোঁজ খবর নেন এবং পরিবারের সদস্য ও চিকিৎসকদের সাথে কথা বলেন। এ সময়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নূরুল হক, ঢাকা মেডিকেল কলেজের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মিজানুর রহমান, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন, বার্ন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম প্রমুখ উপস্থিত ছিলেন।