‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’ রাজশাহী বিভাগের বাছাইপর্ব আগামীকাল

আপডেট : ২০ মার্চ ২০১৯, ২২:২৪

বাংলাদেশের ইস্পাহানি মির্জাপুরের উদ্যোগ, পরিকল্পনা ও পৃষ্ঠপোষকতায় দেশের অন্যতম জনপ্রিয় চ্যানেল, চ্যানেল আই-এ বাংলা ভাষা নিয়ে মেধাভিত্তিক টিভি রিয়েলিটি শো ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’ ৩য় বর্ষের রাজশাহী বিভাগের বাছাইপর্ব আগামীকাল শুক্রবার শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। নিবন্ধিত শিক্ষার্থীদেরকে সকাল ৯টায় রাজশাহীর শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজে উপস্থিত হবার জন্য অনুরোধ করা হচ্ছে। এ প্রতিযোগিতায় শুদ্ধ বাংলা ভাষার ব্যবহার, বানানচর্চা, শুদ্ধ উচ্চারণ ও ব্যাকরণের সঠিক প্রয়োগের মাধ্যমে ভিন্ন ভিন্ন পর্যায় শেষে চূড়ান্ত বিজয়ী নির্ধারণ করা হবে। —প্রেস বিজ্ঞপ্তি