তুরস্কের বিমানবন্দরে গুলি ও বিস্ফোরণ, ১০ জন নিহত

আপডেট : ২৯ জুন ২০১৬, ০৩:০১
মঙ্গলবার রাতে তুরস্কের কামাল আতাতুর্ক আন্তর্জাতিক বিমান বন্দরে দুই দফা বোমা বিস্ফোরণ ও গুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছে।  এবং কমপক্ষে ২০ জন আহত হয়েছে। খবর: বিবিসি।
দেশটির সংবাদ মাধ্যম এনটিভির বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, হামলাকারীদের থামাতে পুলিশ গুলি ছোড়ে বিমানবন্দরের প্রবেশমুখে।
 
তাদের বিচারমন্ত্রী বেকির বোজদাগ বলেন, আমাকে যে তথ্য দেওয়া হয়েছে তা হলো, প্র্রথমে এক  হামলাকারী বিমানবন্দরে প্রবেশ করে গুলি শুরু করে একটি কালাশনিকভ দিয়ে। তারপর নিজেকে উড়িয়ে দেয় আত্মঘাতি হামলায়।
তুরস্কের মিডিয়া সূত্রে জানা গেছে। হামলাকারী ছিলো দুই জন।