গাজীপুরে গণপিটুনিতে এক ডাকাত নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুই ডাকাত। মঙ্গলবার দিবাগত রাতে গাজীপুর সিটি করপোরেশনের পূবাইল কলেজ গেট এলাকায় এ ঘটনা ঘটে।
হতাহতদের নাম জানা যায়নি। আহত দুই ডাকাতকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, পূবাইল কলেজ গেট এলাকায় থাই অ্যালুমিয়াম তৈরি কারখানায় রাত সাড়ে ৯টার দিকে ১৫-২০ জন ডাকাত ডিবি পুলিশ পরিচয়ে প্রবেশ করে। পরে তারা অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে ডাকাতির চেষ্টা চালায়। এ সময় কারখানার অন্যান্য লোকজন চিৎকার দিলে স্থানীয়রা জড়ো হতে থাকে। এক পর্যায়ে অন্য ডাকাতরা পালিয়ে যেতে পারলেও স্থানীয়রা ধাওয়া করে ৩ ডাকাতকে ধরে পিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই এক ডাকাত মারা যায়।
গাজীপুর পুলিশ সুপারের কার্যালয়ের বিশেষ শাখার ইন্সপেক্টর (ডিআইও-১) সিরাজুল ইসলাম জানান, জনতার পিটুনিতে এক ডাকাতের মৃত্যু ও দুই ডাকাত আহত হয়েছে।
