সাতক্ষীরা জেলা শহরের পুরাতন সাতক্ষীরায় এক ব্যবসায়ীকে অস্ত্রের মুখে জিম্মি ও মারপিট করে টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মারপিটের শিকার পুরাতন সাতক্ষীরার পূর্বপাড়া এলাকার আব্দুল করিম সরদার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে কুলিনপাড়া রাস্তায় সংঘটিত এ কাণ্ডে ছাত্রলীগ নেতা-কর্মীরা জড়িত বলে শোনা গেছে। এরই মধ্যে ইলিয়াছ আলী নামে এক ছাত্রলীগ কর্মীকে আটক করেছে পুলিশ।
সাতক্ষীরা সদর থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হাসিব এ ঘটনায় একজনকে আটকের কথা স্বীকার করেছেন।
