সাতক্ষীরায় পুলিশের নিয়মিত অভিযানে ৪২ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার ডিআইও (পরিদর্শক) এস-আই কুমকুম জানান, সাতক্ষীরা সদর থানা থেকে ১০ জন, কলারোয়ায় সাতজন, তালায় পাঁচজন, কালিগঞ্জে পাঁচজন, শ্যামনগরে পাঁচজন, আশাশুনিতে পাঁচজন, দেবহাটায় তিনজন ও পাটকেলঘাটা থানা থেকে দুইজনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধ নাশকতাসহ বিভিন্ন অভিযোগে থানায় মামলা রয়েছে।
