এবার কার্গো চলাচলে জার্মানির নিষেধাজ্ঞা

আপডেট : ২৯ জুন ২০১৬, ১৪:০০
 
যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার পর বাংলাদেশ থেকে এবার সরাসরি কার্গো চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে জার্মানি। এদিকে চট্টগ্রাম বন্দরে কন্টেইনারের জট থাকায় এখন বিপাকে পড়েছে রফতানিকারকরা।
 
রবিবার জার্মানি নিষেধাজ্ঞা আরোপের পর লুফথানসা ঢাকায় ৬০ টন গার্মেন্টস ছেড়ে দিতে ব্যর্থ হয়েছে। এখন রফতানিকারকরা কারখানাগুলোতে এগুলো ফেরত নিচ্ছে। জুলাইয়ের প্রথম দিকে ঈদের ছুটি থাকায় পোশাক নির্মাতারা আগেই রফতানি করার উদ্যোগ নিয়েছিল।
 
রফতানির ক্ষেত্রে বাংলাদেশের দ্বিতীয় বাজার জার্মানি। ২০১৪ সালে যেখানে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে ৫.২৩ বিলিয়ন ডলার রফতানি করেছিল, সেখানে জার্মানিতে ৫.১১ বিলিয়ন ডলার রফতানি করেছিল। বাংলাদেশের রফতানিকারকদের মধ্যে ৯৫ শতাংশই তৈরি পোশাক রফতানিকারক।
 
হযরত শাহজালাল বিমানবন্দরের নিরাপত্তার দুর্বলতা দেখিয়ে এর আরে যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া সরাসরি কার্গো চলাচল বন্ধ করে দেয়। এবকই কারণ দেখিয়ে রবিবার ফেডারেল অ্যাভিয়েশন অথরিটি অব জার্মানি বাংলাদেশ থেকে সরাসরি কার্গো চলাচল বন্ধের ঘোষণা দেয়।
 
সরাসরি কার্গো চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করায় এখন বাংলাদেশ থেকে কোনো পণ্য রফতানি করতে গেলে অন্য দেশের মাধ্যমে রিস্কানিং করে জার্মানে পণ্য পাঠাতে হবে। খবর: লোডস্টার।