নরসিংদী সোনালী ব্যাংকের কাছে ব্যবসায়ীকে গুলি করে দুই লাখ টাকা ছিনতাই চেষ্টার ঘটনায় দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে আমেরিকান তৈরিএকটি রিভলভার, পাঁচ রাউন্ড গুলি এবং একটি ধারালো ছুরি উদ্ধার করা হয়েছে।
বুধবার সকালে এ ঘটনার পর তাদের গ্রেফতার করা হয়। আটকরা হলেন, নরসিংদী শহরের বকুলতলার বাদশা ও বীরপুর গ্রামের হুমায়ুন।
পুলিশ জানায়, নরসিংদী বাজারের ব্যবসায়ী কাইয়ূম হোসেন ব্যাংক থেকে টাকা উত্তোলন করে তার গন্তব্যে যাচ্ছিলেন। এ সময় ছিনতাইকারীরা তাকে লক্ষ্য করে গুলি করে টাকা ছিনিয়ে নেয়ার চেষ্টা চালায়। এ সময় টহলরত পুলিশ গুলির শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে আসে। এবং তৎপরতা চালিয়ে ওই ছিনতাইকারীদের আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করে। পলাতক ছিনতাইকারীদের গ্রেফতারে জোর চেষ্টা চলছে।
