সাপের কামড়ে সাপুরিয়ার মৃত্যু

আপডেট : ২৯ জুন ২০১৬, ১৬:১৫
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দড়গ্রামে সাপের কামড়ে নামে এক সাপুরিয়ার মৃত্যু হয়েছে। মৃত কালাম উদ্দিন (৪৫) জামালুপুরের আমখাওয়া গ্রামের মৃত আব্দুল ছালাম মিয়ার ছেলে।
বুধবার এ ঘটনা ঘটে।
 
জানা গেছে, উপজেলার দড়গ্রাম সরকারি ভিএম বিশ্ববিদ্যালয় কলেজের পাশে একটি বাড়িতে দীর্ঘদিন ধরে কালাম উদ্দিন তাবু টানিয়ে বসবাস করে আসছে। তাবুর পাশে একটি খড়ের পালা থেকে দেড় ফুট লম্বা একটি বিষধর সাপ বেরিয়ে আসলে সাপুরিয়া কামাল সাপটিকে ধরে ফেলে। বিষ দাত ভেঙে ফেলাল সময় সাপটি তাকে কামড় দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।