রাজবাড়ীতে ১১তম গ্রেডের দাবিতে মানববন্ধন

আপডেট : ২০ মার্চ ২০১৯, ২২:২৭

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে প্রাথমিক সহকারী শিক্ষকদের বেতন বৈষম্য নিরসনে ১১তম গ্রেডের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ সহকারী শিক্ষক মহাজোট রাজবাড়ী সদর উপজেলা শাখা। বুধবার দুপুরে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন বাংলাদেশ সহকারী শিক্ষক মহাজোট রাজবাড়ী সদর উপজেলা শাখা সভাপতি মানিক বিশ্বাস, শিক্ষক আঞ্জুমান আরা বেগম, সাইদুর রহমান প্রমুখ। বক্তারা এ সময় অবিলম্বে প্রাথমিক সহকারী শিক্ষকদের বেতন বৈষম্য নিরসনে ১১তম গ্রেডের জোর দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষকরা।