নাটোর-রাজশাহী-ঢাকা রুটে সরাসরি বাস চলাচল বন্ধ

আপডেট : ২৯ জুন ২০১৬, ১৮:৪৫
বাস মালিকদের দ্বন্দ্বের জের ধরে নাটোর-রাজশাহী রুটে সরাসরি বাস চলাচল বন্ধ হয়ে গেছে।
 
বুধবার দুপুরের পর নাটোর বাস টার্মিনালে রাজশাহী বাস মালিকের ঢাকায় চলাচলকারী ন্যাশনাল ও দেশ ট্রাভেলসের দুটি কাউন্টার বন্ধ করে দেয়া হয়। এর জের ধরে রাজশাহীতেও নাটোর মালিকদের বাসগুলো বন্ধ করে দেয়া হলে নাটোর-রাজশাহী রুটে সরাসরি বাস চলাচল বন্ধ হয়ে যায়। ফলে বন্ধ হয়ে গেছে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর সঙ্গে নাটোর হয়ে ঢাকার সরাসরি বাস চলাচল। বাস চলাচল বন্ধ হওয়ায় ঈদের অগে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।