বাগডুমের ঈদ ও রমজান আয়োজন

আপডেট : ২৯ জুন ২০১৬, ১৯:৫৬
এখনই ডটকম থেকে রি-ব্র্যান্ড হওয়া বাংলাদেশের অন্যতম ই-কমার্স প্লাটফর্ম- বাগডুম ডটকম শুরু করল ঈদ ও রমজান উপলক্ষে চমৎকার সব পণ্য ও ক্যাম্পেইন নিয়ে বিশেষ  আয়োজন। থাকছে বিকাশে কেনাকাটায় ১৫ শতাংশ ক্যাশ ব্যাক।
 
সবাইকে ঘরে বসে শপিংয়ের সুবিধা প্রদান করার লক্ষে বাগডুমের এই ঈদ ও রমজান আয়োজন। তাদের পণ্য সমাহারের আয়োজনে আছে জাকাতের জন্য শাড়ি ও লুঙ্গি। আরও আছে জায়নামাজ এবং আতর-তসবিহ-নামাজের টুপি নিয়ে দারুণ সব কম্বো। ঈদকে ঘিরে রয়েছে মেয়েদের ঐতিহ্যবাহী সব পোশাক ও আনুষঙ্গিক, ছেলেদের পাঞ্জাবি ও প্রতি ক্যাটাগরি জুড়ে আরও অনেক পণ্যের সমাহার। ক্রেতাদের ঈদ উপহারকে এক নতুন আঙ্গিকে রুপ দিতে বাগডুমে পাওয়া যাচ্ছে ৫০০ থেকে ৫০০০ টাকার বাগডুম ঈদ কুপন।
 
আয়োজনে আরও আছে এক অনন্য ডিপ ডিসকাউন্ট অফার ‘হ্যাপি আওয়ার’, যেখানে প্রতি বৃহস্পতিবার রাত ৯টা থেকে ১১টার মধ্যে বাগডুম ওয়েবসাইটে থাকছে কাপড়, প্রসাধনী, ইলেকট্রনিক্স ও বিভিন্ন পণ্যের উপর অভাবনীয় সব মূল্যছাড়। হ্যাপি আওয়ারে ২০০০ টাকার ওপরে কেনাকাটা করলেই, পেপসি ও বাগডুমের সৌজন্যে ঢাকা ও চট্টগ্রামের ক্রেতারা পাবেন বিনামূল্যে একটি পেপসি সোলো কম্বো এবং ঢাকা ও চট্টগ্রামের বাইরের ক্রেতারা পাবেন একটি টি-শার্ট।
 
সঙ্গে চালু আছে বাগডুমের জিপি স্টার ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের অফার, যেখানে জিপি স্টার গ্রাহকরা বাগডুম থেকে কেনা সব পণ্যে পাচ্ছেন অতিরিক্ত ৮ শতাংশ ছাড় ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ক্রেডিট ও ডেবিট কার্ডহোল্ডারও পাচ্ছেন বাগডুমে  অনলাইনে তাদের সেই কার্ড ব্যবহার করে কেনা সকল পণ্যের উপর অতিরিক্ত ৮ শতাংশ মূল্যছাড়। সরাসরি বাগডুমের ওয়েবসাইট থেকে পণ্য অর্ডার করলে ৮ শতাংশ মূল্যছাড়ের সুযোগ।

ক্রেতারা ঈদের শপিং আগের থেকেই যেন শুরু করতে পারেন, এটা চিন্তা করে ইতিমধ্যে বাগডুম ওয়েবসাইটে রমযান ও ঈদের পণ্যের সমাহার চলে আসতে শুরু করেছে। ঈদ আকর্ষণকে আরও চমকপ্রদ করতে বাগডুমে যোগদান করেছে আরও সব ব্র্যান্ড এবং শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলো, যেমন ক্যাটস আই, রঙ, মান্যভার, কোরাল আইভি, ওটু, পারফিউম ওয়ার্ল্ড, নিয়ে এসেছে তাদের ঈদের জন্য নতুন কালেকশন।