বরগুনায় প্রতিবন্ধী নারীকে কুপিয়ে হত্যা

আপডেট : ২৯ জুন ২০১৬, ২২:৪১
বরগুনা সদর উপজেলার নলটোনা ইউনিয়নের গাজী মাহমুদ গ্রামে বুধবার বিকেলে শিরিন আক্তার (৩০) নামে এক প্রতিবন্ধী নারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
 
বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াজ হোসেন বলেন, বুধবার বিকেলে প্রতিবন্ধী শিরিনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। তাৎক্ষণিকভাবে হত্যার কারণ জানা যায়নি। তবে শিরিনের পরিবারের দাবি জমি-জমার বিরোধকে কেন্দ্র করে একই বাড়ির কাওসার গ্রুপের লোকজন তাকে কুপিয়ে হত্যা করেছে।