ঝিনাইগাতীতে তিন নারীকে বীরাঙ্গনা সম্মাননা প্রদান

আপডেট : ৩০ জুন ২০১৬, ০১:২২
শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার রাঙ্গামাটি খাটুয়াপাড়া গ্রামে পাক হানাদারবাহিনীর হাতে লাঞ্ছিত তিন নারী বীরাঙ্গনা সম্মাননা পেলেন। সোমবার ঝিনাইগাতী উপজেলা পরিষদ হলরুমে বীরাঙ্গনাদের সম্মাননা প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সেলিম রেজা তিন বীরাঙ্গনা মুক্তিযোদ্ধার হাতে এ সম্মানী ভাতার চেক তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম আমিরুজ্জামান লেবু, সহ-সভাপতি মো. জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ওমর আলী, আ. হাকিম, সাংগঠনিক সম্পাদক আ. হালিম, বন ও পরিবেশ সম্পাদক নজরুল ইসলাম দুলাল, প্রচার সম্পাদক মজিবুর রহমান, ধর্মবিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাকলাইন মো. আবু সালেহ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম ভূগোল, উপ-প্রচার সম্পাদক মো. ফিরোজ মিয়া ও মহিলা আওয়ামী লীগের নেত্রী মিনারা খাতুন প্রমুখ। ওই অনুষ্ঠানে বীরাঙ্গনা মুক্তিযোদ্ধা মোছা. আয়শা খাতুন, বিবি হাওয়া ও মোছা. শরফুলি বেগমের প্রত্যেকের হাতে মাসিক ১০ হাজার টাকা করে ছয়মাসের ৬০ হাজার টাকার চেক প্রদান করা হয়। চেক হাতে পেয়ে আবেগে আপ্লুত বিবি হাওয়া জানালেন, ‘বঙ্গবন্ধুর কন্যা দেশ স্বাধীন হওয়ার ৪৪ বছর পরে আমাকে যে মূল্যায়ন করেছেন, তা আমি আমার সারাজীবনেও ভুলব না।’