রাজশাহীতে আবাসিক হোটেলে ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার

আপডেট : ৩০ জুন ২০১৬, ১০:৩৬
রাজশাহী মহানগরীর একটি আবাসিক হোটেল থেকে এক ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার করা হয়েছে। নিহত আবদুল্লাহহীল বাকী ওরফে খোকন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) কুড়িগ্রামের রায়গঞ্জ শাখায় সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।
 
বুধবার সন্ধ্যায় নগরীর লক্ষ্মীপুরের এলাকার ‘সেঞ্চুরি’  নামের একটি হোটেলের ৫১৮ নম্বর কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়।স খোকন কুড়িগ্রাম সদর উপজেলার খলিলনগর গ্রামের আবদুল জাব্বারের ছেলে।
 
নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বিভাগীয় মামলাসংক্রান্ত ব্যাপারে খোকন  সোমবার রাকাবের প্রধান কার্যালয়ে আসেন। ওই দিন তিনি নগরীর লক্ষ্মীপুরের ওই হোটেলটিতে অবস্থান করেন। মঙ্গলবার রাতে তিনি হোটেলের ওই কক্ষে যান। এরপর থেকে তিনি আর বাইরে বের হননি।’