শনিবারও খোলা থাকবে বিএসটিআই ওয়ান স্টপ সার্ভিস সেন্টার

আপডেট : ২২ নভেম্বর ২০১৮, ২১:২১

ডিসেম্বর মাস থেকে প্রত্যেক শনিবার ছুটির দিনেও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)-এর ওয়ান স্টপ সার্ভিস সেন্টার খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছেন বিএসটিআই’র মহাপরিচালক এ.কে.এম. শামসুল আরেফীন। সম্প্রতি বিএসটিআই’র ওয়ান স্টপ সার্ভিস সেন্টার সফরকালে তিনি এ সিদ্ধান্ত গ্রহণ করেন। ভবিষ্যতে ওয়ান স্টপ সার্ভিস সেন্টারের পরিসর বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করা হবে বলেও তিনি জানান। বিএসটিআইতে সেবা গ্রহীতাদের কোন ধরণের হয়রানির শিকার হতে না হয় সে বিষয়ে তিনি কর্মকর্তা-কর্মচারীদের কঠোর নির্দেশনা দেন।