ফরিদপুরের সালথা উপজেলায় দাঙ্গা সৃষ্টির দায়ে হেমায়েত হোসেন (৪২) নামে এ গ্রাম্য মোড়লকে পাঁচদিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার সন্ধ্যায় আদালতের নির্বাহী হাকিম উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল আজিজ এ কারাদণ্ড প্রদান করেন।
জানা গেছে, উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের বাতাগ্রামে মতিয়ার হত্যাকাণ্ডের পর থেকে হেমায়েতের নেতৃত্বে প্রতিপক্ষের বাড়িঘরে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করা হয় বলে অভিযোগ উঠে। পরে পুলিশ হেমায়েতকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে বিচারক এ রায় দেন।
