এনোভেশন: গ্রাজুয়েশনের পর জিপি অ্যাকসেলারেটর টিম

আপডেট : ৩০ জুন ২০১৬, ১২:০৬
 
যে কোন ব্যবসার জন্য ওয়েবসাইট ডিজাইনের কাজ করে থাকে এনোভেশন। দেশ-বিদেশের ক্রেতাদের লক্ষ্য রেখে বিভিন্ন টেম্পলেট এবং ব্যবসায়ীক ওয়েবসাইটকে দারুণভাবে ডিজাইন করে দেয়ার দায়িত্ব পালন করে যাচ্ছে স্টার্টআপটি।সম্প্রতি জিপি অ্যাকসেলারেটর প্রোগ্রাম থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেছে সেরা পাঁচের একটি দল এনোভেশন।
 
অক্টোবর ২০১৫ থেকে বাংলাদেশের সেরা টেকনোলজি স্টার্ট-আপদের অ্যাকসেলারেট করার জন্য গ্রামীণফোনের সাথে এসডি এশিয়া যুক্ত হয়ে ‘জিপি অ্যাকসেলারেটর’ প্রোগ্রামের যাত্রা শুরু করে।‘জিপি অ্যাকসেলারেটর’ প্রোগ্রামের প্রথম ব্যাচের জন্য কয়েকশ’ স্টার্ট-আপ অ্যাপ্লিকেশন থেকে ইন্টার্ভিউ, ডেমো প্রেজেন্টেশন এবং বিভিন্ন ক্যাটাগরিতে বাছাই শেষে ‘জিপি অ্যাকসেলারেটর’ প্রোগ্রামের জন্য সেরা পাঁচটি স্টার্ট-আপকে বাছাই করা হয়েছে। এনোভেশনও ছিল সেই সেরাদের একটি দল।
 
এনোভেশনের সিইও নাজমুল আহমেদের সঙ্গে কথা বলে জিপি অ্যাকসেলারেটর থেকে স্টার্টআপদের শেখার মত অনেক বিষয় নিয়েই জানা গেল। নাজিম জানালেন অ্যাকসেলারেটর প্রোগ্রাম কিভাবে একটি স্টার্টআপকে সাহায্য করে।
 
জিপি অ্যাকসেলারেটর প্রোগ্রাম থেকে এনোভেশনের সবচেয়ে বেশি কাজে এসেছে সবার কাছে পরিচিত হওয়ার সুযোগকে। নাজমুল জানালেন, তাদের প্রোটোটাইপ লঞ্চ করার পর শুরুতেই খুব বেশি ব্যবহারকারী এবং কাস্টমার ছিল না।জিপি অ্যাকসেলারেটর প্রোগ্রামে যোগদানের পর আমাদের ব্যবসার প্রচার অনেক বেড়েছে। এমনকি আমাদের নিয়মিত ক্লায়েন্টের সংখ্যাও অনেক বেড়েছে।
 
এক্সপার্টদের মেন্টরশিপকে সবচেয়ে বেশি এগিয়ে রাখছেন নাজিম।। ৪-মাসের এই বুটক্যাম্পকে নাজিম স্টার্টআপদের অনেক কিছুই শেখার মত একটি প্রোগ্রাম বলেই মনে করছেন।শুধু তাই নয়, এই প্রোগ্রামের মাধ্যমে নিজেদেরকে অনেক যায়গায় পরিচিত করানোরও সুযোগ পেয়েছে স্টার্টআপটি। মিডিয়া কভারেজকেও অনেক বড় করে দেখছেন নাজিম।
 
৪ মাসের জিপি অ্যাকসেলারেটর প্রোগ্রাম শেষ করে ডেমো ডেতে এনোভেশনের ১০০-র বেশি সংখ্যক বিনিয়োগকারী, প্রফেশনাল এবং উদ্যোক্তাদের সামনে তাদের ব্যবসা তুলে ধরার সুযোগ পেয়েছে।এমনকি অনেক বিনিয়োগকারীদের নজরও কেড়েছে সম্ভাবনাময় এই স্টার্টআপটি। নাজিম মনে করেন জিপি অ্যাকসেলারেটরে যোগদানের পর ১০% ব্যবসার অংশ দিয়ে দিলেও তার চেয়ে অনেক বেশি কিছুই অর্জন করতে পেরেছে তারা স্টার্টআপটি।
IMG0