শারজায় গাড়িচাপায় ২ বাংলাদেশি নিহত

আপডেট : ৩০ জুন ২০১৬, ১৩:৫৯
 
সংযুক্ত আরব আমিরাতের শারজায় গাড়ির নিচে চাপা পড়ে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। বুধবার রাতে আবুধাবিভিত্তিক গণমাধ্যম খালিজ টাইমস এই তথ্য জানিয়েছে।
 
প্রতিবেদনে বলা হয়েছে, শারজাহের আল দাইদ রোডে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। তবে নিহতদের পরিচয় জানা যায়নি।
 
রাস্তা পার হ‌ওয়ার সময় দ্রুতগামী একটি গাড়ি চাপা দিলে তাদের মৃত্যু হয় বলে প্রতিবেদনে বলা হয়েছে।
 
চালকসহ গাড়িটি আটকের পর পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।