মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারী নিহত

আপডেট : ৩০ জুন ২০১৬, ১৪:১১
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত হয়েছেন। নিহত নারীর নামা ফরিদা বেগম (৫০)।
 
বৃহস্পতিবার সকাল নয়টার দিকে উপজেলাধীন ঢাকা-মাওয়া মহাসড়কের ওমপাড়া বটতলা এলাকায় ফরিদা রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
 
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহিদুর রহমান জানান, হাইওয়ে পু্লিশের মাধ্যমে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।