ক্ষমতার অপব্যবহার করে ঋণ বিতরণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে রাষ্ট্রীয় মালিকানাধীন অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আবদুল হামিদকে অপসারণ করা হয়েছে।
বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির স্বাক্ষরিত এই সংক্রান্ত নির্দেশনা বৃহস্পতিবার অগ্রণী ব্যাংকে পাঠানো হয়।
ক্ষমতার অপব্যবহার করে ঋণ বিতরণে অনিয়ম ও দুর্নীতির সঙ্গে যুক্ত থাকায় শুনানি শেষে সৈয়দ আবদুল হামিদকে অপসারণের সুপারিশ করে বাংলাদেশ ব্যাংকের স্থায়ী কমিটি। সে সুপারিশ অনুযায়ী বুধবার বিকালে অনুমোদন দেন গভর্নর ফজলে কবীর।
আগামী ১১ জুলাই অগ্রণী ব্যাংকের এমডি হিসেবে সৈয়দ আবদুল হামিদের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল।
