অভিমান ভেঙে ফিরবেন মেসি!

আপডেট : ৩০ জুন ২০১৬, ১৬:১৯
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেয়ার পর থেকেই মেসিকে ফেরার আহ্বান জানাচ্ছে বিশ্বের লাখ লাখ মেসিভক্ত। সামাজিক মাধ্যম ফেসবুক-টুইটারে মেসিকে চরম সিদ্ধান্ত না নেয়ার আকুল আবেদন জানাচ্ছে সাধারণ মানুষ। এবার তাদের জন্য সুখবর দিলেন খোদ আর্জেন্টাইন প্রেসিডেন্ট।
 
প্রেসিডেন্ট মার্সিও মার্সি জানান, মেসি ঈশ্বর প্রদত্ত একটি উপহার। আমরা ভাগ্যবান যে এমন একজনকে পেয়েছি। তার সাথে ফোনে আমার কথা হয়েছে, বলেছি, সমালোচকদের কথায় কান দিও না। আমরা তোমাকে নিয়ে খুশি। আগামী সপ্তাহে বার্সা সুপার স্টারের সাথে দেখা হবার কথা রয়েছে বলেও জানান তিনি।
 
অর্থাৎ অভিমান ভেঙে আগস্টে আবারো আন্তজাতিক ফুটবলে ফিরছেন মেসি। স্পেনের প্রভাবশালী দৈনিক মার্কা জানিয়েছে, আগস্টে উরুগুয়ের বিপক্ষে ম্যাচের আগে নিজের সিদ্ধান্ত বদলাবেন মেসি।’ এছাড়া অভিমান ভেঙে দেশের হয়ে আবারো খেলবেন মেসি।
 
এদিকে দেশটির রাজধানী বুয়েন্স আয়ার্সে মেসির ব্রোঞ্জের একটি মূর্তি স্থাপন করেছেন মেয়র লারেতা রদ্রিগুয়েজ।সেখানে কয়েকশ’ মানুষ মেসির দশ নম্বর জার্সি পরে সমবেত হন। মেসিকে ফেরাতে দেশজুড়ে যে ক্যাম্পেইন শুরু হয়েছে, সেখানে একাত্মতা প্রকাশ করেন মেয়র।