মুন্সীগঞ্জের শ্রীনগরে বাসচাপায় ফরিদা বেগম (৫০) নামে এক নারী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে শ্রীনগর উপজেলার হাঁসাড়া ওমপাড়া বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ফরিদা বেগম উপজেলার সমসাবাদ গ্রামের মমতাজ চৌধুরীর স্ত্রী।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহিদুর রহমান জানান, ফরিদা বেগম রাস্তা পার হওয়ার সময় গুনগুন পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
